বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

নিষিদ্ধ মাদক বাসায়: জাকার্তা থেকে কূটনীতিককে বাংলাদেশে ফেরত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাকার্তায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলিকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে সরকার। তার বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা পাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইন্দোনেশিয়া সরকারের অনুরোধে তাকে প্রত্যাহার করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাকার্তার বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা থাকার অভিযোগে গত ৫ জুলাই আকস্মিক অভিযান চালায় ইন্দোনেশিয়া সরকারের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিক আনারকলি দায়মুক্তির আওতাধীন থাকলেও ইন্দোনেশিয়ান মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তার বাসায় অভিযান চালায় এবং তাকে আটক করে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর দূতাবাসের জিম্মায় কাজী আনারকলি ছাড়া পান এবং ইন্দোনেশিয়া সরকার তাকে দেশে ফিরিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং তাকে দেশে ফেরার নির্দেশ জারি করে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে গৃহকর্মী নিখোঁজের দায়ে যুক্তরাষ্ট্র থেকে কাজী আনারকলিকে ফিরিয়ে আনা হয়েছিল।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102