

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ অশ্রুঝড়া শোকাবহ আগস্ট উপলক্ষে ঠাকুরগাঁওয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে কৃষক লীগ।

সোমবার (১ আগষ্ট) বিকেলে ঠাকুরগাঁও জেলার নবনির্বাচিত কৃষক লীগের উদ্যোগে নেতাকর্মীরা শহরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় জাতির পিতার স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দলীয় কার্যলয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন , ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মেদ চৌধুরী রিংকুসহ কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।