মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

রাজশাহীতে অতিরিক্ত ভাড়া আদায়: যাত্রীদের হয়রানি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

তন্ময় দেবনাথ, রাজশাহী: রাজশাহী বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির শহর বলা হয় রাজশাহী জেলাকে। এ জেলার আরেকটি পরিচিতি হলো দেশের পদ্মা নদী মাত্রিক শহর।বর্তমানে যানবাহন চালকদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন এই শহরের জণগণ । করোনার দোহাই দিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে যানবাহন চালকরা।জেলা প্রশাসন থেকে ভাড়ার তালিকা প্রকাশ করার পরও তারা তা মানছেন না। যে কারণে যাত্রীরা প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন। যাত্রীরা সিএনজি উঠলে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে এক প্রকার জোর করে। কোনো কোনো যাত্রী তীব্র প্রতিবাদ জানালেও চালকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন।জানা যায়, করোনার আগে, শহরের মধ্যমণি কামরুজ্জমান চত্বর থেকে কলেজগেট কিংবা পদ্মানদীর তীরে, চিরয়াখানা এবং রাজশাহী জজ কোর্টে যেতে যাত্রীদের ভাড়া গুনতে হতো জনপ্রতি ৫ টাকা কিন্তু এখন দ্বিগুণ ভাড়া হাতিয়ে নিচ্ছেন চালকরা। করোনাকালীন মানুষকে ভাইরাস মুক্ত করতে সরকার যাত্রী বহনে কিছুটা পরিবর্তন আনে। পরিবর্তন হয়নি যানবাহন চালকদের।যাত্রীরা জানান,শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল কোর্টের মাধ্যমে এসব চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হোক বলে দাবি করেন শহরের যাত্রীরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102