বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সিলেট এমএজি ওসমানী মেডিকেলের সব ফটক বন্ধ: রোগীদের ভোগান্তি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার (১ আগস্ট) রাত ১০টা থেকে সড়ক অবরোধ করে রাখেন তারা। একইসঙ্গে হাসপাতালের সব গেট বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে কোনো রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে ঢুকতে বা বের হতে পারছেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১২টায় শিক্ষার্থীরা হাসপাতালের সব গেট বন্ধ করে রাস্তায় অবস্থান করছিলেন।

আহত দুই শিক্ষার্থী হলেন তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র ও পঞ্চম বর্ষের ছাত্র নাইমুর রহমান ইমন। ইন্টার্ন নারী চিকিৎসককে উত্যক্ত করার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, একজন নারী ইন্টার্ন চিকিৎসককে উত্যক্ত করার জেরে বহিরাগতরা দুইজন শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে।এ ঘটনায় সড়ক অবরোধ করা হয়েছে।তবে জরুরি বিভাগের রোগীদের কথা চিন্তা করে আমরা আপাতত কিছু জায়গায় আমরা সেবা দিচ্ছি।

শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের ভাতিজা এ হামলার সঙ্গে জড়িত।অপরদিকে স্থানীয় একটি সূত্র বলছে হয়তো পূর্ব বিরোধ থেকে স্থানীয় যুবকরা এই হামলা করে থাকতে পারে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজহার আলী শেখ ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে।

dhakapost

আমরা ইতিমধ্যে হামলাকারীদের শনাক্ত করতে পেরেছি। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। আশা করছি, আমরা শিগগিরই তাদের আটক করতে পারব।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102