শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

দুই বছরে জুলাইয়ে এলো সর্বোচ্চ রেমিট্যান্স

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাসে রেমিট্যান্স প্রবাহ অনেক বেড়েছে। গতকাল রবিবার শেষ হওয়া জুলাই মাসে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

সোমবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, গত বছরের জুলাইয়ে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছিল ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। এবার তা এসেছে ২ দশমিক ২ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরের সবশেষ মাস জুনে প্রবাসী আয় এসেছে ১ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।

সেই হিসাবে নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তা বেড়েছে ১৯ দশমিক ৭৫ শতাংশে বেশি। তবে আলোচিত মাস ২০২০ সালের জুলাইকে ছাড়িয়ে যেতে পারেনি। ওই সময় রেমিট্যান্স আসে ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102