বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ভুয়া পরোয়ানায় কারাবাস: আওলাদ পেলেন ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: ভুয়া গ্রেফতারি পরোয়ানা জারির পর সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেনকে কারাগারে রাখার ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তার মধ্যে ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ হাতে পেয়েছেন আওলাদ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট এমাদুল হক বশির।

বিষয়টি সোমবার (১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জানানো হয়। একই সাথে ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনের ওই মামলা আর পরিচালনা করবেন না বলেও আদালতকে জানানো হয়।

এর ফলে প্রথম কোনো আসামি বিনা অপরাধে জেল খাটার ঘটনায় ক্ষতিপূরণ পেলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102