শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

মৌসুম শুরুতে শিরোপা জয়ের আনন্দে ভাসল পিএসজি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ইসরায়েলের তেল আবিবে ব্লুমফিল্ড স্টেডিয়ামে ফরাসি সুপার কাপে পিএসজিকে শিরোপা জেতালেন মেসি-নেইমাররা। লিগের গত আসরে দ্বিতীয়বারের দেখায় এই নঁতের মাঠে ৩-১ গোলে হেরে গিয়েছিল পিএসজি।

রোববার রাতে ৪-০ গোলে জয় পেয়েছে পিএসজি। ফরাসি সুপার কাপে পিএসজির এটি রেকর্ড ১১তম শিরোপা।

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না ফরাসি ফরোয়ার্ড এমবাপে। তবে ম্যাচের শুরুর দিকেই দলকে এগিয়ে নেন মেসি। বিরতির ঠিক আগে অসাধারণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দ্বিতীয়ার্ধে রামোস ব্যবধান আরও বাড়ানোর পর শেষ দিকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার।

পুরো ম্যাচে নেইমারের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত। ম্যাচের ২২তম মিনিটে মাঝমাঠের কাছ থেকে তার বাড়ানো থ্রু পাস মাঝপথে আটকানোর চেষ্টা করেও পারেননি ডিফেন্ডার নিকোলা পালোয়া। তার পা ছুঁয়ে বল যায় মেসির পায়ে। ডি-বক্সে ঢুকে দারুণ এক ঝটকায় গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা।

প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বাঁ দিকে প্রায় ২৫ গজ দূর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাঁকানো শট রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে গিয়ে পোস্ট ও ক্রসবার ঘেঁষে জালে জড়ায় বল।

৫৭তম মিনিটে তৃতীয় গোলটি করেন রামোস। বাঁ দিক থেকে গোলে শট নেন পাবলো সারাবিয়া, ঝাঁপিয়ে কোনোমতে বলে আঙুল ছোঁয়ান গোলরক্ষক। দূরের পোস্টে ফাঁকায় ছিলেন স্প্যানিশ ডিফেন্ডার, ঠাণ্ডা মাথায় ব্যাকহিলে পোস্ট ঘেঁষে বল লক্ষ্যে পাঠান তিনি।

আর ৮২তম মিনিটে সফল স্পট কিকে বড় জয় নিশ্চিত করেন নেইমার। তিনি নিজেই ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় পিএসজি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102