বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

মাঙ্কিপক্স: নিউইয়র্কেও এবার জরুরি অবস্থা, স্পেনে মৃত্যু ১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ২৪ ঘন্টার ব্যবধানে মাঙ্কিপক্সে আরও একজনের মৃত্যু হয়েছে স্পেনে। উদ্বেগজনক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরেও এবার জারি হয়েছে জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা। 

স্থানীয় সময় শনিবার (৩০ জুলাই) মাঙ্কিপক্স আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর খবর দেয় স্পেনের স্বাস্থ্য বিভাগ। দেশটিতে এযাবত মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে ৪ হাজার তিনশ’র বেশি মানুষের। এদের মধ্যে ১২০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

এদিকে, মাঙ্কিপক্সের বিস্তার বাড়তে থাকায় নিউ ইয়র্কে জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি হয়েছে। মেয়র এরিক অ্যাডামস ও স্বাস্থ্য বিভাগের কমিশনার ডক্টর আশ্বিন ভাষানের যৌথ বিবৃতিতে জানানো হয়, প্রায় এক লাখ ৫০ হাজার নগরবাসী মাঙ্কিপক্সের হুমকিতে আছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথম এধরনের স্বাস্থ্য সতর্কতা জারি করে সান ফ্রান্সিসকো যা কার্যকর হবে সোমবার (০১ আগস্ট) থেকে। পরিস্থিতি পর্যবেক্ষণের ভিত্তিতে প্রয়োজনে একই পদক্ষেপের আভাস দিয়েছে ওয়াশিংটনের স্বাস্থ্য বিভাগ।

এবছরের মে মাস থেকে এযাবত ৮০টি দেশে ২১ হাজারের বেশি মানুষের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আফ্রিকা মহাদেশে এই ভাইরাসে মারা যায় অন্তত ৭৫ জন। বেশিরভাগই নাইজেরিয়া ও কঙ্গোর অধিবাসী। সূত্র: সিএনএন

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102