বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের ৫০ লাখ টাকার অনুদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে ৫০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তাঁর কার্যালয়ে ৫০ লাখ টাকার এ চেক তুলে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ।

ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের আওতায় এ অনুদান প্রদান করা হয় বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102