শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ব্যানার-পোস্টারে বঙ্গবন্ধু ছাড়া অন্য ছবি ব্যবহার করা যাবে না

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস। প্রতি বছর দিবসটি সারাদেশে সরকারিভাবে যথাযথ ভাবগাম্ভীর্যপূর্ণভাবে পালন করা হয়। এ বছরের শোক দিবসের ব্যানার কিংবা পোস্টারে বঙ্গবন্ধুর ছবি ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৩০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, যাদের এলইডি বোর্ড আছে, তারা ১৫ আগস্টের কর্মসূচি এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবেন।

নির্দেশনায় আরও বলা হয়, ১৫ আগস্ট জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং আওতাধীন অধিদপ্তর, সংস্থা, দপ্তরগুলোর পক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ সময় দুই বিভাগের যুগ্ম সচিব ও এর ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা, দপ্তর ও সংস্থার প্রধানসহ অনধিক ৫ জন উপস্থিত থাকবেন।

আরও বলা হয়েছে, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার জেলা তথ্য অফিসারের সঙ্গে যোগাযোগ করে পোস্টার সংগ্রহ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রচারের ব্যবস্থা করবেন। যাদের এলইডি বোর্ড আছে, তারা এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবেন।

সব দপ্তর ও সংস্থার কার্যালয়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসের দৃশ্যমান স্থানে জাতীয় শোক দিবসের ব্যানার স্থাপন করতে হবে। পোস্টার ও ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না। মন্ত্রণালয় থেকে ব্যানারের নমুনা তৈরি করে সব দপ্তর ও সংস্থায় পাঠানো হবে। দপ্তর ও সংস্থা তা অনুসরণ করবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102