শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের সেলিম চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় চাঁদপুরের সেলিম চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৩১ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। যেকোনো দিন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব মোঃমাহবুব হোসেন।

দুদক জানায়, সেলিম চেয়ারম্যানের দাখিল করা সম্পদ বিবরণী দাখিল করলে তা যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে ৬৬,৯৯,৪৭৭/-(ছেষট্টি লক্ষ নিরানব্বই হাজার চারশত সাতাত্তর) টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য গোপন এবং অবৈধ উপায়ে মোট ৩৪,৫৩,৮১,১১৯/-(চৌত্রিশ কোটি তিপ্পান্ন লক্ষ একাশি হাজার একশত ঊনিশ) টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় কমিশন কর্তৃক মামলা রুজুর অনুমোদন দেয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, নদী থেকে বালু উত্তোলনকারী ও চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের স্বার্থে ইতোমধ্যে সংশ্লিষ্ট সব তথ্য ও রেকর্ডপত্র তলব করেছে সংস্থাটি।

এছাড়া চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার বসিয়ে কয়েক বছর ধরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে তা অবৈধভাবে বিক্রি করা হচ্ছে।

সম্প্রতি সেলিম খান ও তার পরিবারের সদস্যদের নামে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের সুযোগে সরকারের কয়েকশ’ কোটি টাকা লোপাটের চেষ্টার অভিযোগও উঠে আসে।

প্রভাবশালী ওই চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102