শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সহকর্মীর কারণে মালদ্বীপে ফিরে আসা হলো না আল আমিনের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

মালদ্বীপ সংবাদদাতা: মালদ্বীপ থেকে ছুটিতে দেশে গিয়ে ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসা হলো না আল আমিনের । 

জানা যায়, আলামিন দীর্ঘ ১৭ বছর  মালদ্বীপের রাজধানী মালেতে একটি গাড়ীর গ্যারেজে কাজ করতেন। ছুটিতে  বাংলাদেশে যান পরিবারের সাথে সময় কাঠাতে । ছুটি শেষে মালদ্বীপে আসার  বেলায় বিমান বন্দরে গিয়ে আর প্লেনে উঠা হয়নি তার যেতে হয়েছে কারাগারে । মালদ্বীপের সহকর্মী মানিকের একটি পার্সেল ছিল তার ব্যাগে। সেই পার্সেলে মিলল ইয়াবা। এ ব্যাপারে কোন কিছুই জানতেন না আল আমিন।

পরিবারের  সাত ভাই-বোনের বড় আল আমিন। কখনও সিগারেটও পান করেনি। সেই আল আমিনকে ইয়াবা পাচারের দায়ে যেতে হয়েছে জেলখানায়। চার মাস জেলখানায় থাকার পর জামিনে এসে বাড়ীতে কাটছে তার দিনক্ষণ।

আল আমিনের বাড়ী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম হাটিলা গ্রামে। সে ওই গ্রামের পাটোয়ারী বাড়ীর সিরাজুল হকের বড় ছেলে। 

 আল আমিন দেশ থেকে মোবাইলে প্রতিবেদককে জানান, কুমিল্লা বুড়িচং এলাকার আবদুল মালেকের ছেলে সুফিয়ান বিমান বন্দরে গিয়ে পার্সেলটি তাকে দেয়। ওই পার্সেলটি মালদ্বীপে মানিককে দেয়ার কথা। কিন্তু ভেতরে ইয়াবা তা জানা ছিল না। তাদের কারণে মালদ্বীপ কাজে ফেরত যাওয়া হলোনা তার।

আল আমিনের এলাকাবাসীর দাবী, বাংলাদেশ-মালদ্বীপের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে আল আমিনের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হোক। একই সাথে ইয়াবা প্রেরণে অভিযুক্ত সুফিয়ান ও মানিককে দ্রুত গ্রেফতার করে দৃষ্ট্রান্তমুলক শাস্তি চান তারা। এই বিষয়ে মালদ্বীপ অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

তার বাবা সিরাজুল হক বলেন, ছেলের আয়ের উপর নির্ভর পুরো পরিবার। সেই ছেলে এখন বেকার। আল আমিন যেন দ্রুত মালদ্বীপ ফিরে যেতে পারে সেই জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আল আমিন বিশ্বাস করে অন্যের পার্সেল নিতে গিয়ে এখন পুরো পরিবার দিনাতিপাত করতে হিমশিম খাচ্ছেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার করার দাবী এবং আল আমিনকে মালদ্বীপ পাঠানোর সুযোগ দেয়ার আকুতি এলাকাবাসী ও তার পরিবারের।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102