শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

ঢাকার মঞ্চ শিল্পা শেঠির জ্যোতিতে বিমোহিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রার জ্যোতিতে বিমোহিত ঢাকার মঞ্চ। তাকে মঞ্চে পেয়ে উপস্থিত হাজারো দর্শকের করতালিতে মুখরিত হয়ে উঠে মঞ্চ।

শনিবার রাজধানীর বনানীতে বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দি সিনেমার এই নায়িকা। বিজয়ীদের হাতে পুরস্কারের ক্রেস তুলে দিতেই তার এবারের ঢাকা সফর।

শুরুতেই দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে শিল্পা বলেন, সবার পুরস্কার পেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় অংশগ্রহণ করাটা পুরস্কারের চেয়ে কম কিছু নয়।

শিল্পা আরও বলেন, ‘ঢাকায় এটি আমার দ্বিতীয়বারের মতো আশা। ৫ বছরের আগে আর একটি ইভেন্টে আসা হয়েছিল। আপনারা আমাকে বেশিদিন ভুলে থাকতে দেন না। যদি ডাকা হয় তাহলে আমি আবার আসবো। ’

এরপর একে একে প্রায় ২৫ জন সফল ব্যবসায়ির হাতে ক্রেস ও সনদ তুলে দেন তিনি।

অনুষ্ঠানে শিল্পার পাশাপাশি নৃত্য পরিবেশন করেন আশনা হাবিব ভাবনা ও পূজা চেরি। গান পরিবেশন করেন তাহসান খান। বেশকিছু ফ্যাশন শো পরিবেশন করা হয়। এছাড়াও দেশের শোবিজের অনেক তারকা এই আয়োজনে উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102