বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

ঢাকা মাতাবেন শিল্পা শেঠি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: মিরর ম্যাগাজিন ম্যাক্স শপার্স প্রেজেন্স আয়োজিত বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ শনিবার ঢাকা আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।

আয়োজক সূত্রে জানা গেছে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে বিকেল ৬টার দিকে ঢাকায় এসে পৌঁছাবেন অভিনেত্রী শিল্পা শেঠি। তিনি রাজধানীর হোটেল শেরাটনে রাত ৮টার দিকে অনুষ্ঠানে ২৫-৩০ জন সেরা লিডারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন। তার পাশাপাশি অনুষ্ঠানে পারফর্ম করবেন।

এক ভিডিও বার্তায় ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ‘ঢাকার এ আয়োজনে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আশা করছি, সবার সঙ্গে দেখা হবে। ’

২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। ছয় বছর পর বাংলাদেশে আসতে পেরে আনন্দিত শিল্পা। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। উদ্গ্রীব হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন। ’

শিল্পার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন মিররের প্রধান শাহজাহান ভূঁইয়া রাজু। তাদের মধ্যে রয়েছেন তাহসান খান, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, দীঘি প্রমুখ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102