বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

জাতীয় প্রেস ক্লাবে অমিত হাবিবের নামাজে জানাজা সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবের দ্বিতীয় নামাজে জানাজা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ব্যাডমিন্টন মাঠে দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে ইমামতি করেন জাতীয় প্রেস ক্লাবের ইমাম মাওলানা জসীম উদ্দিন। জানা গেছে, অমিত হাবিবের মরদেহ জন্মভূমি ঝিনাইদহে নিয়ে যাওয়া হবে।

এর আগে, বাংলা মোটরের দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় নিউরোসায়েন্স ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অমিত হাবিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102