

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে উপস্থাপনীয় ৫৩টি অডিট ও হিসাব রিপোর্ট এবং দুইটি বিশেষ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এসব রিপোর্ট হস্তান্তর করেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।
এ সময় ৫৩টি অডিট ও হিসাব রিপোর্টের মধ্যে ৫১টি কমপ্লায়েন্স অডিট আর দুইটি উপযোজন হিসাব রিপোর্ট রয়েছে। কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল তার রিপোর্টে উল্লিখিত বিষয়াদি এবং নিরীক্ষা ও হিসাব বিভাগে নেয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম