শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

দারিদ্র্যকে মিউজিয়ামে গিয়ে দেখতে হবে: মৌলভীবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করবেন। আওয়ামীলগ সহ সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি নির্বাচন করবে কি করবে না এটি তাদের নিজেস্ব বিষয়। এবার যাতে সুষ্ট নির্বাচন হয় সে জন্য ইভিএম মেশিন চালু করতে যাচ্ছে কমিশন। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যাথে ইভিএম মেশিনে নির্বাচন হয়।

তিনি আরো বলেন, পদ্মা সেতু দিয়ে আমরা কেবল শুরু করেছি। আমরা আরও এগিয়ে যাব। ২০৪১ সালে বাংলাদেশ ইউরোপের মতো একটি শক্তিশালী রাষ্ট্র হবে। 

তিনি বলেন, দেশে কিছু দারিদ্র্য আছে। তবে দিন দিন তা কমে আসছে। এই জায়গা থেকেও আমাদের খুব শিগগিরই উত্তরণ হবে। আমাদের দেশে দরিদ্রতা কেমন ছিল তা দেখার জন্য কিছুদিন পর এই প্রজন্মকে মিউজিয়ামে (জাদুঘর) যেতে হবে। 

২৮ জুলাই বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় মৌলভীবাজার পুলিশ লাইনে মহিলা ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখিত কথা বলেন।

এ সময় তিনি ঠাকুরগাঁওয়ে শিশু হত্যার বিষয়ে আরও বলেন, নির্বাচনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। উত্তেজনা থামাতে গিয়ে পুৃলিশ গুলি বর্ষন করে। এ ঘটনায় একজন শিশু মায়ের কুলে মৃত্যু হয়। আমরা তদন্ত করে দেখবো কারো কোন গাফেলতি আছে কিনা। তদন্তে কোন সৈনিককের গাফলতি পাওয়া গেলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

পরে তিনি জেলা পুলিশ অয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, ঢাকা রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মুহম্মদ হাবিবুর রহমান, মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, সিলেট ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ রৌশনুজ্জামান সিদ্দিকীসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সদস্য।

এর আগে মন্ত্রী দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ অলিলা অপালওয়্যার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102