শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

ইরাকের পার্লামেন্ট ভবন বিক্ষোভকারীদের দখলে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: এবার ইরাকের পার্লামেন্ট ভবনের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। যারা ধর্মগুরু মুক্তাদা আল-সদরের সমর্থক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার জেরে তারা বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার সুরক্ষিত গ্রিন জোনের নিরাপত্তা ভেদ করে ঢুকে পড়ে শত শত মানুষ।

খবরে বলা হয়, বিক্ষোভকারীরা ভিআইপি এলাকায় ঢুকে পড়লে টিয়ার গ্যাস, জলকামান দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ, তবে ঠেকানো যায়নি বিক্ষোভকারীদের। এক পর্যায়ে পার্লামেন্ট ভবনের দেয়াল ও গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় অধিবেশন কক্ষে এমপিদের আসনে বসে ছবি তোলেন অনেকে। সে সময় কোনো আইনপ্রণেতা পার্লামেন্টে উপস্থিত ছিলেন না।

এদিকে, বিক্ষোভকারীদের গ্রিন জোন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

উল্লেখ্য, আল সদরের ব্লক ২০২১ সালের অক্টোবরে হওয়া নির্বাচনে ৭৩টি আসন জিতেছে। যা ৩২৯ সিটের পার্লামেন্টে বৃহত্তম। তবে ভোটের পর থেকে নতুন সরকার গঠনের আলোচনা থমকে গেছে এবং আল-সদর রাজনৈতিক ক্রিয়াকলাপ থেকে সরে এসেছেন। খবর: রয়টার্স।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102