শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কম দেখানো হয়েছে: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জনশুমারি সঠিক হয়নি। মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কম দেখানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

বিশ্বব্যাপী এই শুমারিকে আদমশুমারি বলা হলেও সরকার এটাকে জনশুমারি বলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার সব ক্ষেত্রে প্রতারণা করছে। সরকার প্রতারণার ওপর দাঁড়িয়ে আছে। ফেক গভারমেন্ট।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নড়াইলের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় গত ১৮ জুলাই বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত শনিবার (২৩জুলাই) বিএনপির এই তদন্ত কমিটি ক্ষতিগ্রস্তদের সাথে ঘটনা স্থলে গিয়ে কথা বলেন। তাদের সেই তদন্ত প্রতিবেদন নিয়ে আজকের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

নড়াইলের লোহাগাড়া উপজেলার দিঘলিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা অত্যন্ত সুপরিকল্পিত দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামীলীগের স্থানীয় নেতাদের অন্তর্কোন্দল, দ্বিধাবিভক্তির কারণেই হিন্দু সম্প্রদায়ের উপর হামলা। এই ঘটনায় অবিলম্বে দোষীদের শাস্তি দাবিকরে মির্জা ফখরুল।

তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরেই হিন্দু সম্প্রদায়ের ওপর সবচেয়ে বেশি হামলা হয়। তাদের সম্পদ দখল হয়।

বিএনপির মহাসচিব বলেন, নির্দলীয় সরকারের দাবি পাশ কাটাতে সাম্প্রদায়িক হামলার মতো নানান কৌশলের আশ্রয় নিয়েছে সরকার। গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়েছে। আওয়ামী সরকারের অধীনে ইলেকশান হতে পারে না।

মির্জা ফখরুল আরও বলেন, আদমশুমারিতে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কমে গেছে শতকরা এক ভাগেরও বেশি। বারবার এই অত্যাচার হয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখনই সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। ভিন্ন সম্প্রদায়ের সম্পত্তি দখল করেছে তারা। গণতন্ত্রের অভাবেই ভিন্ন সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষা করা সম্ভব হচ্ছেনা। পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়কে দেশ থেকে তাড়িয়ে সম্পত্তি দখল করা উদ্দেশ্য।

নির্বাচন ব্যবস্থা এমন জায়গায় নিয়ে গেছে যেখানে শিশু পর্যন্ত রক্ষা পায় না। পুলিশের গুলিতে ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে শিশু হত্যার প্রতিবাদ জানিয়ে দায়ীদের গ্রেপ্তার দাবি করেন মির্জা ফখরুল।

বিএনপির তদন্ত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, নড়াইলের দিঘলীয় গ্রামে ৭০ শতাংশ হিন্দু সম্প্রদায়ের। অথচ পুলিশের নাকের সামনে হিন্দুর সম্প্রদায়ের উপর হামলা হলো। এতে ২২ টি পরিবার এবং নয়টি মন্দির ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি’র তদন্ত কমিটির অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, অমলেন্দু দাস অপু ও নিপুন রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102