বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতায় শিশু নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা থামাতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে শিশু সুমাইয়া আক্তার নিহত হয়েছে।
২৭ জুলাই রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নম্বর ভাংবাড়ি কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।রানীশংকৈল উপজেলার মিরডাঙ্গী গ্রামে বাদশাহর মেয়ে সুমাইয়া আক্তার ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল দেখতে শিশুটিকে কোলে নিয়ে ওই কেন্দ্রে যান তার মা। এ সময় ফলাফলকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গুলি ছোড়ে। এ সময় শিশুর মাথায় গুলি লেগে তার মাথার খুলি উড়ে যায়। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির । তিনি বলেন, পুলিশের গুলিতে একটি শিশু মারা গেছে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়তে বাধ্য হয়। এ সময় দুর্ঘটনাটি ঘটে ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102