শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৩টি ইউনিয়নে আজ উৎসবমুখর পরিবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। 


আজ বুধবার (২৭ জুলাই) ঠাকুরগাঁওয়ের তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ দফায় জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১২৭ জন, আর সংরক্ষিত নারী সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদদ্বিতা করছেন। তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ১৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৫৩৮ জন ও নারী ভোটার ২৯ হাজার ৬১০ জন।

এ তিনটি ইউনিয়নেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার সবকটি ইউনিয়নের মধ্যে বাকি ছিল এ তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। 
সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি লক্ষ করা যায়। তবে বেলা গড়ার সাথে সাথে মহিলা ভোটাদের উপস্থিতি চোখে পড়ার মত লক্ষ করা যায়।

নির্বাচনের ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা বলেন, যেহেতু এবারেই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে, তাই লাইনে ভোটার থাকা সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102