শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ক্রিকেট রাশিয়ার সদস্যপদ বাতিল করলো আইসিসি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৬৫ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট রাশিয়ার সহযোগী সদস্যপদ বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার বেঁধে দেওয়া নিয়ম লঙ্ঘন করায় এই শাস্তি পেল দেশটি।

বার্মিংহামে আইসিসির এক বোর্ড সভায় এমন সিদ্ধান্ত জানানো হয়। একই সভায় আইসিসির নতুন সহযোগী সদস্য পদ পেয়েছে কম্বোডিয়া, উজবেকিস্তান ও আইভরি কোস্ট। এ নিয়ে আইসিসির মোট সদস্য সংখ্যা দাঁড়ালো ১০৮। যার মধ্যে সহযোগী দেশ হলো ৯৬টি।

এর আগে, ২০১৯ সালে আইসিসির নিয়ম লঙ্ঘন করায় রাশিয়ার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। দেশটির বিরুদ্ধে অভিযোগ ছিল বোর্ড পরিচালনার নানাবিধ শর্তসহ অন্যান্য মানদণ্ড তারা পূরণ করতে পারেনি।

এদিকে, আইসিসির সহযোগী সদস্য হতে আবেদন করলেও এখনই হচ্ছে না ইউক্রেনের।  আইসিসি জানায়, যতদিন পর্যন্ত না রাশিয়ার আগ্রাসন থেকে দেশটির ক্রিকেট নিরাপদে ফিরতে পারবে, ততদিন আবেদনের বিষয়টি স্থগিত থাকবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102