সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

তেতুলিয়ায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইসলাম, তেতুলিয়া: পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মজিবর রহমান (৮) ও হাবিবা (৬) নামে দুই ভাই-বোন এর  মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। তারা ইউনিয়নের নালাগছ এলাকার আব্দুল হান্নানের সন্তান।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বাবা আব্দুল হান্নান নতুন করে বাড়ি করার জন্য শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে নালাগছ এলাকায় ইট নিয়ে আসছিলেন। তার সঙ্গে মজিবর ও হাবিবা যাওয়ার জন্য বায়না ধরে। পরে তাদের নিয়েই ইট আনা-নেওয়া করছিলেন বাবা হান্নান। এক পর্যায়ে বাবা মজিবর ও হাবিবাকে খালপাড়া পুকুরের পাড়ে রেখে পার্শ্ববর্তী নতুন বাজার এলাকায় যান। পরে তিনি বাড়ি ফিরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোজাখুঁজি করতে থাকে। এর এক পর্যায়ে তাদের খুঁজে পেতে মাইকিংয়ের প্রস্তুতি নেওয়া হয়। তবে তাদের সন্দেহ হলে খালপাড়া পুকুরের পানিতে নেমে স্থানীয়দের সহায়তায় মজিবর ও হাবিবাকে খুজঁতে থাকে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে পুকুরের পানি থেকে ডুবন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহ দুটি বাসায় নিয়ে যায় পরিবারের সদস্যরা।

পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) জাহাঙ্গীর আলম। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102