শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট এনাম আলীর মৃত্যুতে ইউকে বিডি টিভির শোক প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

বদরুল মনসুরঃ বিলেতে বাংলাদেশি কমিউনিটির এক উজ্জ্বল নক্ষত্র, বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট কারি অস্কার’ খ্যাত “ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড” এর প্রবর্তক, বৃটেনে আইওএন টিভির প্রতিষ্ঠাতা ও স্পাইস বিজনেস ম্যাগাজিনের সম্পাদক এনাম আলী এমবিইর মৃত্যুতে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌলভীবাজার মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ও ইউকেবিডি টিভি ডট কম এর প্রধান সম্পাদক ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির ও কালচারাল পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম, মিডিয়া ডিরেক্টর শাহ নেওয়াজ চৌধুরী সুমন, ইউকেবিডি টিভি ডট কম এর সম্পাদক কাওছারুল আলম রিটন, নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম, বার্তা সম্পাদক এম শাহজাহান মিয়া সহ ইউকেবিডি টিভি পরিবারের সকল উপদেষ্ঠা ও পরিচালকবৃন্দ এক যুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাহত, পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শোকবার্তায় ইউকে বিডি টিভির নেতৃবৃন্দ এনাম আলীকে বাঙালীর কারী শিল্পকে ব্রিটিশ মূলধারার অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কারিগর আখ্যায়িত করে বলেন, এনাম আলী ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে ও ব্রিটেনের মূলধারায় বাংলাদেশি কারি শিল্পের ব্র্যান্ডিং এবং প্রোফাইলিংয়ের ক্ষেত্রে অসাধারণ ও অনুসরণীয় ভূমিকা রেখে গেছেন; তা অবিস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু কারী ইন্ডাষ্ট্রি ও আমাদের কমিউনিটির জন্য এক অপুরনীয় ক্ষতি’ হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102