শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে খাদ্য সংকটের দায় নেবে না রাশিয়া: ল্যাভরভ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে চলছে খাদ্য সংকট কিন্তু এর দায় নিতে রাজী না রাশিয়া। মিসরে কূটনৈতিক সফরের সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তায় নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে সত্যকে বিকৃত করছে। কায়রোতে আরব লিগের প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো অন্যদের উপর তাদের প্রভাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে খাদ্য সংকট শুরু হয়। ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রফতানি বন্ধ হয়ে পড়ায় এই সংকট শুরু হয় । এতে মারাত্মকভাবে আক্রান্ত হয় আরব বিশ্ব এবং আফ্রিকার বেশিরভাগ অংশ।

ইউক্রেনের বন্দর দিয়ে ফের শস্য রফতানি শুরু করতে গত শুক্রবার (২২ জুলাই) চুক্তি সই করে তুরস্ক ও ইউক্রেন। তবে শনিবার (২৩ জুলাই) ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়া হামলা চালালে এই চুক্তি হুমকির মুখে পড়ে। এদিকে, যুদ্ধের কারণে শুরু হওয়া ক্ষোভ প্রশমনে সমর্থন আদায়ে আফ্রিকার তিন দেশ সফর শুরু করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সফরকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা দেশগুলোর ‘আগ্রাসন’ ভবিষ্যত বিশ্ব শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত’। তিনি বলেন, ‘তারা বলে সবাইকে অবশ্যই একটি নিয়ম-ভিত্তিক বিশ্বব্যবস্থাকে সমর্থন করতে হবে কিন্তু পশ্চিমারা নিজেদের পক্ষে সমাধান করতে চায় তার উপর নির্ভর করে নিয়মগুলো লেখা হয়’।

এর আগে সের্গেই ল্যাভরভ মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সোকরির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ‘কার এবং কি পরিণতি হবে’ বুঝতে পেরেও পশ্চিমারা যুদ্ধকে দীর্ঘায়িত করছে। মিসর সফর শেষে ইথিওপিয়া, উগান্ডা এবং কঙ্গো সফরের কথা রয়েছে ল্যাভরভের। সূত্র: বিবিসি

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102