বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ স্থগিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৮২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চলমান সংকট মোকাবিলায় ‘সি ক্যাটাগরির প্রকল্প, অপ্রয়োজনীয় কেনাকেটা এবং কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে প্রশিক্ষণ আপাতত স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ জুলাই) মন্ত্রিপরিষদ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, চলমান প্রকল্পগুলোকে ৩টি ভাগে ভাগ করা হবে। ‘এ’ ক্যাটাগরির প্রকল্পে পুরো টাকা খরচ করা হবে। ‘বি’ ক্যাটাগরিতে ৭৫ শতাংশ খরচ করতে হবে। আর ‘সি ক্যাটাগরির প্রকল্প আপাতত বন্ধ থাকবে।

‘সরকারি কেনাকাটা যা আপাতত প্রয়োজন নেই তা বন্ধ রাখতে বলা হয়েছে। বিদেশে প্রশিক্ষণও আপাতত স্থগিত থাকবে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সম্পর্কে মন্ত্রীসভাকে বিদেশ সফরের যথাযথ কারণ সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102