

স্পোর্টস ডেস্ক: শুধু ক্রিকেটার হিসাবে দেশ নন বর্তমানে নানা পন্যের মডেল হিসাবেও চাহিদার শীর্ষ বিশ্ব সেরা অল রাউন্ডার হাসিব আল হাসান। সম্প্রতি মধ্যপ্রাচের শহর দুইবাইতে একটি পণ্যের বিজ্ঞাপন চিত্র ধারণ হয়েছে যাতে সাকিবকে দেখাগেছে বাদশাহী পোষাকে তলোয়ার হাতে।
সাকিবের ফেসবুক ওয়ালে সেই ফটোশুটের কয়েকটি ছবি শেয়ার করতেই ভাইরাল হয়। এদিকে, আজ রবিবার বিএফডিসি থেকে আরেকটি ছবি শেয়ার করেছেন সাকিব যাতে কোকড়া চুলের সাকিবকে দেখা যাচ্ছে একেবারেই নতুল লুকে।
তবে এবারই প্রথম নয় এর আগে চালের আড়তদারের চরিত্রেও তাকে দেখাগেছে অন্যরকম লুকে। এছাড়া ব্যাংক, কোমলপানীয়, মোবাইল হ্যান্ডসেট, ই-কমার্স ও মুঠোফোন কোম্পানিসহ নানা পন্যের ব্রান্ড অ্যাম্বাসডার হয়েছেন তিনি। তবে সাকিবের মেডিলিং নিয়ে বিতর্কও কম হয়নি।
গত বিপিএল চলাকালে বায়োবাবল ভেঙে নির্মাতা অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বিষয়টি নিয়ে সে সময় বেশ বির্তকও হয়েছে।
সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের মধ্যে একজন, যিনি একই সাথে দীর্ঘদিন তিন ফরমেটের (টেস্ট, ওয়ান-ডে, টি-২০) ক্রিকেটের শ্রেষ্ঠ, নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসাবে ছিলেন। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র সাকিবের। ১০ বছর ধরে শীর্ষ অল-রাউন্ডার এর রেকর্ডের অধিকারী সাকিব এখনো একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র্যাংকিং ধরে রেখেছেন।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম