শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাংবাদিককে গালিগালাজ: ইউএনও খসরু ওএসডি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সাংবাদিককে গালিগালাজের ঘটনায় কক্সবাজারের টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সার খসরুকে ওএসডি করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এখন হাইকোর্টের নির্দেশনা মতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেয়া হবে। পাশাপাশি সকল বিভাগীয় কমিশনারদেরকে বলা হয়েছে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিষয়ে বিস্তারিত তথ‍্য নিতে।

আজ সোমবার (২৫ জুলাই) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ‍্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে ইউএনও কায়সার খসরু সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালির ঘটনায় শোকজ করেছেন কক্সবাজার জেলা প্রশাসক। তাকে সাত দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

গত ২১ জুলাই ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে একটি নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদে বাস্তব পরিস্থিতি তুলে ধরায় ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধির ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য গালিগালাজ করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102