সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

জাতীয় ঈদগাহে ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ডেপুটি স্পিকারের মরদেহে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য।

এর আগে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইনসের (EK-582) ফ্লাইটে  সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

সকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের কার্যালয় জানায়, বিমানবন্দর থেকে তাঁর মরদেহ নেওয়া হবে জাতীয় ঈদগাহ মাঠে। সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা ও জানাজার জন্য রাখা হবে সকাল সাড়ে ১০টা থেকে। তারপর প্রথম জানাজা শেষে বেলা ১২টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে। 

তারপর ভারতখালী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা ও সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে ফজলে রাব্বী মিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানিয়েছে ডেপুটি স্পিাকরের কার্যালয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102