

মৌলভীবাজার সংবাদদাতাঃ বিটিসিএল জামে মসজিদ (মসজিদে বিলাল( রাঃ) ) মৌলভীবাজার এর মুসল্লীদের উদ্যোগে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বন্যার্তদের মধ্যে বিশুদ্ধ পানি সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা যায়, মসজিদে বিলাল( রাঃ) এর মুসল্লীদের উদৌগে ও প্রবাসীদের সহায়তায় কয়েক ধাপে সুনামগঞ্জের জামালগঞ্জ, ভরতপূর, ও সদরে ৫০০ পরিবারের মাঝে ও কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের জাব্দা ও কালেশার গ্রামের অসহায় পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা,কাপড়, প্রয়োজনীয় ঔষধ, বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

মসজিদে বিলাল( রাঃ) এর মুসল্লীদের পক্ষে অন্যান্যদের মধ্যে ত্রাণ বিতরণ করেন মসজিদের ইমাম ও খতিব মৌলানা মঈনুদ্দীন , উইজডম কম্পিউটার এন্ড লেংগুইজ ইনষ্টিটিউটের কর্ণধার ও পরিচালক কবির উদ্দীন আহমদ, ইউ কে বিডি ডট কমের সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী কাওছারুল আলম রিটন, সাবেক কমিশনার আয়াস আহমেদ, চিকিৎসক ও সাংবাদিক আবদুস সালাম, জুনিয়র এসিসটেন্ট অফিসার বিটিসিএল রামজিত সিং, মানব কল্যান এম্বুলেন্সের পরিচালক মিজানুর রহমান প্রমুখ।

ত্রাণ বিতরণকারীগণ মসজিদে বিলাল( রাঃ) এর মুসল্লীদের পক্ষে মানবিক সহায়তা বন্যার্তদের মধ্যে সুষ্ঠভাবে পৌছাতে পেরে আল্লাহপাকের শুকরিয়া আদায় করেন ও যারা এই মহতি কাজে অর্থ দিয়াছেন এবং এই প্রজেক্ট বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেনযারা এটি সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আর্থিক সহযোগীতা করেছেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।