বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ইউক্রেনীয় সেনাদের সঙ্গে গ্রেনেড হাতে বরিস (ভিডিও)

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩১৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: শত্রুপক্ষকে শেষ করে দিতে নিজেই মাঠে নেমে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সামরিক পোশাকে হাতে গ্রেনেড ছুড়তেই কেঁপে উঠলো আশপাশ। ব্রিটেনের ইয়র্কশায়ারে সামরিক প্রশিক্ষণ নিতে যাওয়া ইউক্রেনীয় সেনাদের সঙ্গে এভাবেই দেখা গেছে জনসনকে। তার এমনই এক ভিডিও ভাইরাল সামাজিকসহ সংবাদমাধ্যমে। যা ইতোমধ্যে আলোচনার খোরাক যুগিয়েছে।

শনিবার (২৩ জুলাই) জুলাই এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে ডাউনিং স্ট্রিট। যেখানে দেখা গেছে, দ্রুত একটি সামরিক জ্যাকেট পড়িয়ে দেওয়া হচ্ছে জনসনকে। প্রশিক্ষণের ময়দানে সেনাদের তৎপরতা আর গুলির শব্দ। যেন এক সত্যিকারের যুদ্ধের ময়দান।  

অবশ্য প্রধানমন্ত্রী বরিস যেই গ্রেনড ছুড়েছেন তা ছিল ডামি। বিভিন্ন অস্ত্র কীভাবে ব্যবহার করতে হয় তা দেখানো হয়েছে তাকে।

জনসন বলেন, ‘আমাদের সেনাদের কাছে প্রশিক্ষণ নিতে আসা ইউক্রেনের ৪০০ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। ইউক্রেনীয় যোদ্ধারা এখন নিজ দেশে ফিরে যুদ্ধ করতে প্রস্তুত’।

প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনীয় যোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী চার মাসের মধ্যে ১০ হাজার ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দিতে চাই আমরা। ইউক্রেনীয় সেনাদেরই জয় হবে বলে মন্তব্য করেন বরিস।

গত ২৪ ফেব্রুয়ারিতে অবৈধভাবে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এরপরই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ মস্কোর বিরুদ্ধে অবস্থান নিয়ে ইউক্রেনকে সামরিক ও মানবিকভাবে সহায়তা করে যাচ্ছে। যুক্তরাজ্য প্রতিশ্রুতি দেয় যে ইউক্রেনে রুশ বাহিনীকে পরাস্ত করতে যুক্তরাজ্যে ইউক্রেনীয় সেনাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এরই অংশ হিসেবে ইউক্রেনীয় যোদ্ধারা প্রশিক্ষণে অংশ নিয়েছেন। সূত্র: আল জাজিরা।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102