বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শুরুতে বড় পতন, কমেছে লেনদেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ জুলাই) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়। ফলে এ নিয়ে টানা সাত কার্যদিবস সূচকের পতন হয়েছে উভয় পুঁজিবাজারে।

একইসঙ্গে এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেশ কমেছে। আর উভয় বাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫২.৪৪ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১৬.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৮.৩৬ পয়েন্টে। আর সূচক ডিএসই-৩০ ৩২.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৮.১৫ পয়েন্টে।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮২ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৪২টির, কমেছে ৩১৮টির এবং অপরিবর্তিত আছে ২২টির। ডিএসইতে এদিন ৪৭০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২০৬ কোটি টাকা কম।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৯২.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৬৭১.৪৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক সিএএসপিআই ১৫৩.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮১৪.৭৩ পয়েন্টে এবং শরিয়াহ সূচক সিএসআই ১১.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২১.২৭ পয়েন্টে।

সিএসইতে ২৬৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।

দিন শেষে সিএসইতে ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা কম।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102