শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে  বন্দুকধারীর গুলিতে শিশুসহ ৩ জন নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গোলাগুলির একপর্যায়ে বন্দুকধারীও আত্মহত্যা করেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এদিকে, দেশটির ওয়াশিংটন ডিসি অঙ্গরাজ্যে পৃথক ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২২ জুলাই) দেশটির আইওয়া অঙ্গরাজ্যে একই পরিবারের তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, অঙ্গরাজ্যটির একটি পার্ক থেকে তাদের উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও রয়েছে। একই পার্কে গুলিবিদ্ধ আরও একজনের মরদেহ পেয়েছে তারা। তাদের ধারণা, তিনজনকে হত্যার পর আত্মহত্যা করেছে বন্দুকধারী। তবে, এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা জানতে শুরু হয়েছে তদন্ত। খবর রয়টার্সের।

ইউকেবিডিটিভি/ যুক্তরাষ্ট্র / এইচআইকে

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102