শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সাড়ে ৪১ কেজি স্বর্ণ গেল ভারতে, চোরাকারবারীরা সাঁতরে এলো বাংলাদেশে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

যশোর প্রতিনিধি: যশোর-বেনাপোল সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ৪১ কেজি (৪১ কেজি ৪৯১ গ্রাম) ওজনের সোনার বিস্কুট ও বার উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে বেনাপোল-পুটখালী সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতের ঘোনারমাঠের ইছামতী নদীতে ভাসমানা নৌকা থেকে এই সোনার চালানটি উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ২১ কোটি ২২ লাখ টাকা।

বিএসএফ-এর একটি সূত্রে বলেছে, কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারীকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ইছামতি নদীতে একটি কাঠের নৌকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখেন বিএসএফ সদস্যরা। তারা এগিয়ে যেতেই তারা মালামাল ফেলে নদীতে লাফ দিয়ে সাঁতরে বাংলাদেশের দিকে ফিরে যায়। এরপর নৌকাটি তল্লাশি চালিয়ে ৫টি ব্যাগ থেকে ৩২১টি সোনার বিস্কুট, ৪টি সোনার বার, ১টি সোনার কয়েন উদ্ধার করা হয়।

সোনাগুলো বাংলাদেশ সীমান্তের পুটখালী সীমান্ত এলাকার নাসির, রমজান, দেবকুমার ও পলাশের বলে সীমান্ত এলাকার কয়েকটি সূত্র থেকে জানা গেছে। সীমান্ত এলাকার এসব ‘রাঘব বোয়োল’ সোনা কারবারীরা দীর্ঘদিন স্থানীয় প্রশাসনের সাথে আঁতাত করে ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে বলে সূত্রটি দাবি করেছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102