

স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের আপত্তি আন্তর্জাতিক আদালত-আইসিজে খারিজ করে দিয়েছেন। এ রায়কে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (২২ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মিয়ানমারে বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলায় মিয়ানমারের চারটি আপত্তি আইনি ও পদ্ধতিগত কারণে খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক আদালত।
বাংলাদেশ মনে করে, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান খুঁজে পাওয়ার জন্য আন্তর্জাতিক বিচার ও দায়বদ্ধতা অত্যন্ত জরুরি। এটি রোহিঙ্গাদের আইনি অধিকারসহ নিজ ভূমিতে প্রত্যাবাসনে আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম