বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ব্রাজিলের বস্তিতে পুলিশের অভিযানে ১৮ জন নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৫৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি বস্তিতে অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছে ব্রাজিলের পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতে চারশ’ সশস্ত্র সামরিক পুলিশ শহরের অন্যতম সহিংস আলেমাও বস্তির নিয়ন্ত্রণকারী গ্যাংয়ের বিরদ্ধে অভিযানে নামে। জানা গেছে, অভিযানে নিহতদের মধ্যে ১৬ জনই সন্দেহভাজন অপরাধী। এর বাইরে এক পুলিশ কর্মকর্তা ও এক পথচারীও আছে। খবর বিবিসি, আল জাজিরা, দ্য গার্ডিয়ান ও ডয়চে ভেলের।

দিনব্যাপী এই অভিযানের সময় বস্তিটির বিভিন্ন ঘরে হাজারেরও বেশি মানুষ আটকা পড়ে ছিলেন। পুলিশ জানায়, তাদের অভিযানের লক্ষ্য ছিল অপরাধীদের অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তার করা। এই অপরাধীরা অন্যান্য বস্তির নিয়ন্ত্রণ রাখা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর ওপর হামলার পরিকল্পনা করে আসছিল।

আলেমাও বস্তির নিয়ন্ত্রণকারী অপরাধী গোষ্ঠীটির অনেক সদস্য সামরিক পুলিশের উর্দি পরে থাকায় তাদের শনাক্তে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের বেগ পেতে হয় বলে স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে। অভিযানে চারশ’ পুলিশ সদস্যের পাশাপাশি ১০টি বুলেটপ্রুফ গাড়ি ও চারটি হেলিকপ্টারও অংশ নিয়েছে।

এ সময় স্থানীয়রাই গাড়িতে করে আহতদের হাসপাতালে নিয়ে যান। তখন পুলিশ কোনো ধরনের সহায়তা করেনি বলে অভিযোগ করেছেন আনাক্রিম মানবাধিকার কমিশনের গিলবার্তো সান্তিয়াগো লোপেজ। তিনি বলেন, তাদের গ্রেপ্তার করা পুলিশের লক্ষ্য ছিল না। পুলিশের লক্ষ্যই ছিল মেরে ফেলা। যে কারণে আহতদের সাহায্য দরকার নেই এমনটিই ভেবে নেয়া হয়েছিল।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102