

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপঃ অসুস্থ প্রবাসী বাংলাদেশী কর্মী আহাম্মদ আলী কে একজন সঙ্গী সহ দেশে ফিরে যাওয়ার জন্য দুইটি বিমান টিকেট প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ।
হাইকমিশনের পক্ষ থেকে টিকেট হস্তান্তর করেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এ সময় হাইকমিশনের দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভুঁইয়া ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মালদ্বীপ প্রবাসী আহাম্মদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে প্যারালাইজড অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ২৪ জুলাই মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে ফিরে যাবেন।