রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে পাঁচ শ্রমিকের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

গোপালগ‌ঞ্জ প্রতিনিধি: রাজশাহী থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ এর ধাক্কায় পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের এখনো পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া ও লক্ষ্মীপুর গ্রামে। তারা নির্মাণ কাজ করে বাড়ি ফিরছিলেন।

কাশিয়ানী থানার ওসি সওগাতুল আলম তথ্য নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সেখানে পাঁচজন নির্মাণ শ্রমিক নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, নির্মাণ কাজ শেষ করে ওই শ্রমিকরা নছিমনে ঢালাই মিক্সার মেশিন নিয়ে রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক নিহত হন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102