শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

১২৫ বছরের রেকর্ড ভাঙলেন পূজারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৯৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রীতিমত স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। বুধবার লর্ডসে সাসেক্সের হয়ে মিডলসেক্সের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ১৬তম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

লর্ডসে ১২৫ বছরের মধ্যে সাসেক্সের ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন পূজারা। সর্বশেষ হোম অব ক্রিকেটে এই রেকর্ডটি গড়েছিলেন তারই স্বদেশি শ্রী স্যার রঞ্জিতসিংহে ভিবাজি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরিয়ানদের তালিকায় যৌথভাবে ইতিহাসের পঞ্চম পূজারা। তার সঙ্গে এই তালিকায় পঞ্চম স্থানে আছেন সিবি ফ্রাই, জ্যাক হবস এবং গ্রায়েম হিক।

তালিকার এক নম্বর অব্স্থানটি অনুমিতভাবেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্র্যাডমানের। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি ৩৭টি। ৩৬ ডাবল সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে ওয়াল্টার হ্যামন্ড, ২২ ডাবল সেঞ্চুরিতে তিন নম্বরে ইলিয়াস হেনড্রেন।

সাসেক্সের হয়ে ম্যাচটিতে ৪০৩ বল মোকাবেলায় ২১ চার আর ৩ ছক্কার সাহায্যে ২৩১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন পূজারা। সাসেক্স অলআউট হয় ৫২৩ রানে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102