শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবীগঞ্জে বিয়ের কথা বলে এক যুবতীকে ধর্ষণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে বিয়ের কথা বলে এক যুবতীকে ধর্ষণ করেছে লম্পট। শুধু তাই নয় স্পশকাতর স্থানে আঘাত করে রক্তাক্ত করা হয়েছে। মূমুর্ষূ অবস্থায় ওই যুবতীকে রোববার রাত ৯টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলার পাহাড়পুর গ্রামের দিনমজুর রহমত মিয়ার যুবতী কন্যাকে একমাস ধরে বিয়ের কথা বলে আসছে কাজীরবাজার ভেড়মোড়া গ্রামের লম্পট সুজন মিয়া (২৫)। এতে সে রাজি না হলে তার মায়ের নিকট বিয়ের প্রস্তাব দেয়। দরিদ্র পরিবার বিয়েতে রাজি হয়ে যায়। এক সপ্তাহ আগে সুজন বিয়ের কেনাকাটার কথা বলে ওই যুবতীকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকে তার হদিস মিলেনি। এদিকে সুজন ওই এলাকার আশিক, ও তার স্ত্রীর রেখা এবং মুন্নার বাড়িতে ওই যুবতীকে রেখে একাধিকবার ধর্ষণ করে। এতে সে রাজি না হলে তার উপর শারীরিক নির্যাতন শুরু করে। গত শুক্রবার রাতে ওই যুবতীকে বাড়িতে রেখে সুজন সটকে পড়ে। বিষয়টি তার মা ও পিতাকে জানায়। কিন্তু দরিদ্র পরিবার হওয়ার কারণে কোথাও বিচার পায়নি।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ডালিম আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জানান, ধর্ষণের অভিযোগে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার মেডিকেল করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102