বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ১০ দিনের বন্ধ থাকার পর নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবাহ শুরু হয়েছে। বার্ষিক রক্ষণাক্ষেণের জন্য এটি বন্ধ ছিল বলে জানিয়েছে নর্ড স্ট্রিম অপারেটর। তবে গ্যাস প্রবাহ সম্পূর্ণ ক্ষমতার চেয়ে অনেক কম।

বৃহস্পতিবার (২১ জুলাই) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ জুলাই থেকে জার্মানির নর্ড স্ট্রিম-১ পাইপলাইনটি বন্ধ ছিল। এর ফলে পাইপলাইনটি আবার সচল হবে কিনা তা নিয়ে চিন্তত ছিলেন জার্মান কর্মকর্তারা। কেননা জার্মানির গ্যাস সরবরাহের প্রায় এক তৃতীয়াংশ সরবরাহ করে রাশিয়া। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, নর্ড স্ট্রিম অপারেটর এজি বলেছেন, বৃহস্পতিবার সকালে আবার গ্যাস প্রবাহিত হতে শুরু করে, তবে প্রবাহ বাড়তে কিছু সময় লাগবে। বন্ধ হওয়ার আগে গ্যাস প্রবাহের মাত্রা যেমন ছিলো পুনরায় সেই মাত্রায় গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছে নর্ড স্ট্রিম।

এদিকে জার্মানির নেটওয়ার্ক নিয়ন্ত্রকের প্রধান জানিয়েছেন, বৃহস্পতিবার পাইপলাইনের ধারণক্ষমতার মাত্র ৩০ শতাংশ সরবরাহের বিজ্ঞপ্তি দিয়েছে রুশ জ্বালানী সংস্থা গ্যাজপ্রম।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102