শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গুগলকে বড় অঙ্কের জরিমানা করলো রাশিয়া!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: রাশিয়া থেকে এমনিতেই অনেক বহুজাতিক বিশেষ করে ইউরোপ-আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠান তাদের ব্যবসা গুটিয়ে নিয়ে যাচ্ছে। অনেকে আছে যাবার পথে।

সেরকমই একটি প্রতিষ্ঠান টেক জায়ান্ট গুগল। তারাও নানা প্রতিকূলতা মোকাবিলা করছিল, এমতাবস্থায় ব্যবসা না করে গুটিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছিল। কিন্তু তার আগেই তাদেরকে বিশাল অংকের জরিমানা করেছে রাশিয়া। ইউটিউবে বেশ কিছু ভিডিও সরিয়ে না ফেলার কারণে রাশিয়া এমন জরিমান করলো। জরিমানার অংক ৩৬৫ মিলিয়ন ডলার বা ২১.১ বিলিয়ন রুবল (রাশিয়ান মুদ্রা)।

রাশিয়ার যোগাযোগ কর্তৃপক্ষ রসকমনাডজর (ফেডারেল সার্ভিস ফর সুপারভিশন অব কমিউনিকেশনস, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড মাস মিডিয়া) এক বিবৃতিতে জানায়, ইউটিউব তাদের নির্দেশ মোতাবেক নিষিদ্ধ কনটেন্ট মুছে ফেলেনি, ‘যা সন্ত্রাস এবং চরমপন্থাকে উস্কে দেয়’ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কিছু ভ্রান্ত তথ্য সম্বলিত ভিডিও এর অন্তর্ভুক্ত ছিল।

গত মার্চে রাশিয়ার যোগাযোগ কর্তৃপক্ষ রসকমনাডজর গুগলকে একবার সতর্ক করেছিল যদি তারা নির্দেশ মোতাবেক ভিডিও না মুছে দেয় তবে তাদের জরিমানা শুরু হতে পারে ৮ মিলিয়ন রুবল থেকে। কিন্তু তাদের এসব হুমকিতে গুগল কর্ণপাত করেনি।

গুগল কর্তৃপক্ষ আদৌ এ জরিমানা পরিশোধ করবে কিনা এ বিষয়ে এখনো জানা যায়নি। কেননা জরিমানার অংক গুগলের বার্ষিক আয়ের অনেকাংশ।

জরিমানা পরিশোধ করবে কিনা- প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের এমন প্রশ্নের মেইলের কোনো জবাব দেয়নি গুগল। তবে অনেকেরই ধারণা, খুব শিগগির গুগল রাশিয়া থেকে তল্পিতল্পা গুটাতে পারে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102