বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

বরিশালে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৫ যাত্রী নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার ( দুপুরে বরিশাল-কুয়াকাটা সড়কে উপজেলার হ্যালিপেড মাঠ সংলগ্ন সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার এসআই মো. শাহিদ জানান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসটি কুয়াকাটা থেকে বরিশালের দিকে আসছিল আর অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল বিপরীত দিকে। পথে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102