বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সরকার পতনের খোয়াব বিএনপির জন্য দুঃস্বপ্ন: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: লোডশেডিংয়ের কারণে সরকারের পতন হবে, বিএনপি নেতাদের এমন রঙিন খোয়াব অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে এ মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ নিয়ে বিএনপি নেতাদের কথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন বিদ্যুৎ নিয়ে বিএনপি কোন মুখে বড় কথা বলে? তাদের কি বিন্দুমাত্র লাজ-শরম নেই?

সেতুমন্ত্রী বলেন, যারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল, দিনের পর দিন যাদের শাসনামলে দিনের অর্ধেক সময় লোডশেডিং চলতো, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছিল, তারা আজ বিদ্যুৎ নিয়ে কথা বলে থাকেন। জনগণ বিদ্যুৎ সংযোগহীন খাম্বা দুর্নীতির কথা এখনো ভুলে যায়নি। ভুলে যায়নি বিদ্যুতের দাবিতে মিছিলে গুলির কথা, হ্যারিকেন-কুপি নিয়ে বিক্ষোভ ও বিদ্যুৎ ভবন ঘেরাওয়ের কথা।

করোনার কারণে সারাবিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে, বাংলাদেশেও করোনার করালগ্রাসের সঙ্গে সংগ্রাম করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে নিজেদের অর্থনীতিকে সচল রেখেছে উল্লেখ করে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও এর আন্তর্জাতিক পরিণতি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিকে আবারও কিছুটা হুমকির মুখে ফেলেছে।

এ সময় জাপানের মতো উন্নত ও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ দেশও তাদের সাড়ে তিন কোটির বেশি মানুষকে নিয়মিত বিদ্যুৎ সুবিধা দিতে পারছে না, একই অবস্থা অস্ট্রেলিয়ারও এমনটা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাই সবাইকে এই সংকটকালীন সময়ে রেশনিং করতে হচ্ছে।

দেশের অর্থনীতি ও কর্মসংস্থানকে চাঙা রাখার লক্ষ্যে সরকার শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন বিশ্বব্যাপী পরিবর্তিত সংকটময় পরিস্থিতির প্রেক্ষিতে মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও বিদ্যুৎ উৎপাদন ব্যয় সরকার ও জনগণের সাধ্যের মধ্যে রাখার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে এবং রেশনিং এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102