শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

এনাম আলী এমবিই’র মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি নিউজ ডেস্ক: ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস এর প্রবর্তক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য, যুক্তরাজ্যের স্বনামখ্যাত ব্যবসায়ী এনাম আলী এমবিই’র মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ।

ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । তাঁরা এই কঠিন সময়ে মরহুমের স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তিদানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, রোববার রাত ৩ টায় (১৭ জুলাই) ইংল্যান্ডের ইস্ট সারে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। সম্প্রতি তাঁর লিভার ক্যান্সার ধরা পড়ে । তিনি, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

২০০৫ সালে যুক্তরাজ্যে কারি শিল্পের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়ার জন্য ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস প্রবর্তন করেন এনাম আলী এমবিই; যা পরবর্তীতে কারি অস্কার নামে পরিচিতি লাভ করে। এছাড়াও নব্বইয়ের দশকের গোড়ার দিকে ব্রিটেনে ইণ্ডিয়ান নামে পরিচিত কারি ব্যবসা যে মূলত বাংলাদেশী মালিকানাধীন এবং তাদের দ্বারাই পরিচালিত তা প্রতিষ্ঠিত করতে ‘ডাইন বাংলাদেশ ক্যাম্পেইনে’র অন্যতম নেতা ছিলেন তিনি। মরহুম এনাম আলী গ্রেটার লন্ডনের সারে এলাকায় বসবাস করতেন । তাঁর দেশের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার মোগলা বাজার এলাকায়।

মরহুম এনাম আলী এমবিই’র প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (১৯ জুলাই) বাদ-জোহর ইস্ট লন্ডন মসজিদে । একই দিন এপসম সেমিট্রি প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে এপসম সেমিট্রিতে সমাহিত করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102