

মোঃ শফি মাহমুদঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি বিসিএস ২১তম পুলিশ ব্যাচের কর্মকর্তা।
কিশোরগঞ্জ জেলার এ কৃতি সন্তান বিপ্লব কুমার সরকারের জনবান্ধব ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি রয়েছে। ২০১৯ সালের ১৩ জুন ডিএমপি থেকে তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়। সেখানে যোগদানের আগে ২০১৩ সালের ৭ এপ্রিল ২০১৯ সালের জুন পর্যন্ত ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে দক্ষতার সঙ্গে তদায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় রেকর্ড ২৮ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন বিপ্লব কুমার সরকার।
এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পুরস্কার দুবার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন তিনি।