শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থে‌কে কোরবা‌নি’র গোস্ত বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

শ‌হিদুল ইসলাম, সি‌লেট: সিলেটের ভয়াবহ বন্যায় পানিবন্দি অসহায় মানুষের মুখে হাঁসি ফোটাতে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন, ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন ও সিলেট মহানগর এলাকার পীর মহল্লা, রায়নগর এলাকার ৫ হাজার পরিবারের মাঝে ৩৪টি গরু ও ১৩০ টি খাশি কোরবানি ক‌রে গোস্ত বিতরণ করা হয়েছে।

ট্রাষ্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শাহীন আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান, অত্র ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল মজিদ (লাল মিয়া), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান লন্ডন প্রবাসী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ, উপস্থিত ছিলেন উপদেষ্টা সোনাহর আলী সুনা মেম্বার, দেলোয়ার হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, হারুনুর রশিদ হিরন, ময়নুল ইসলাম মঞ্জু, মোঃ শাহাব উদ্দিন শিহাব, বিশিষ্ট প্রবীণ মুরব্বি বশির আহমদ বাবুল, আব্দুল মুমিন, শহিদুল ইসলাম, আহমেদ দিলু, শাকিল মাহমুদ মইন, শাহজাহান আহমদ, রু‌মেল আহমদ, আব্দুল মা‌লেক প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102