মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

কমলগঞ্জের আলোচিত জলিল হত্যা মামলার আসামি তৈমুর স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের বহুল আলোচিত সিএনজি অটোচালক জলিল হত্যা মামলার আসামী ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা গোলাম রাব্বানী তৈমুর স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার (৬ জুন) দুপুর এ মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট মোঃ আলী আহাসানের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পর্ন করেন। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য যে, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ এলাকায় গত ৪ মার্চ রাতে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে সিএনজি অটো চালক জলিল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ হত্যার ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা গায়ের করেছিলেন। তন্মধ্যে মৌলভীবাজার জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী তৈমুর হত্যা মামলায় দুই নম্বর আসামী করা হয়েছিল। এর আগে পুলিশ তৈমুরের বড় ভাই কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত ও আলম হোসেন নামে দুজনকে গ্রেফতার করেছিল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102