শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ওসমানীনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

ওসমানীনগর সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের কামারগাঁ গ্রামে মাহমদ আলীর পুকুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু সুমায়েল আহমদ (৫) ও জাকিয়া সুলতানা (৪)। সুমায়েল কামারগাঁ গ্রামের পাতির আহমদের পুত্র ও জাকিয়া একই গ্রামের ফুসবা বেগমের মেয়ে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এক সাথে গোসল করতে পুকুরে নামে সুমায়েল ও জাকিয়া। এসময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের স্বজন ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওসমানীনগর থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102