

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে এলাকার উন্নয়ন ও কল্যাণকর কাজের প্রত্যয়ে অবহেলিত মানুষের কষ্ট লাগবে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নে প্রতিষ্টিত করা হয়েছে হাজী মাষ্টার আব্দুল আলী ফাউন্ডেশন। উপজেলার বুরুঙ্গা ইকবার আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম হাজী আব্দুল আলীর স্বরনে তাঁরই উত্তসূরিদের হাত ধরে ফাউন্ডেশনটি আত্মপ্রকাশের সূচনা ঘটে। ফাউন্ডেশনের উদ্ধোধনী উপলক্ষ্যে প্রবিত্র ঈদুল আজহাকে ঘিরে প্রবল বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার আড়াই শতাধিক পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বিতরণী কার্যক্রম শেষে হাজী মাষ্টার আব্দুল আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার তিনটি অসচ্ছল পরিবারকে তাদের পরিবারের সদস্যদের বিয়ের খরছ বাবত নগদ অর্থ প্রদান করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ ইমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দীন খানের পরিচালনায় বক্তারা বলেন,উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষের কল্যানসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ডে মরহুম আব্দুল আলী মাষ্টারের অবদান অপূরনীয়।তাঁর মহত কর্মগুলোই তাকে আজীবন সাধারণ মানুষের অন্তরে স্থান করে দিয়েছে।যার ধারবাহিকতায় তারই উত্তরসূরিদের তত্বাবধানে সমাজসেবামূলক ফাউন্ডেশন প্রতিষ্টিত করে গ্রামীন জনগুষ্টির কল্যানে ভুমিকা রাখার প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করা হয়েছে। মানব কল্যানে এসব কার্যক্রম অব্যাহত রাখার আহব্বান জানান তারা।
বক্তব্য রাখেন বুরুঙ্গা বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিপংকর দেব শিবু, সাবেক ইউপি সদস্য সুলেমান আলী, এম এ মুকিত, সমাজসেবী ছইদুর রহমান চৌধুরী, ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান আব্দাল, বদরুল ইসলাম, সেবুল আহমদ, অর্থ সম্পাদক মাসুক মিয়া, সহ অর্থ সম্পাদক ফজলুল হক, আনা মিয়া, আল ফালাহ ইসলামী সমাজ কল্যান সংঘের সভাপতি আব্দুর রকিব শাহান, শেখ হাফিজ ফাউন্ডেশনের সম্পাদক মাষ্টার আব্দুস সালাম আযাদ, ফাউন্ডেশনের সংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মধু খান, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের, ছালিকুর রহমান, ছাদিকুর রহমান খান, আব্দুল মুমিন, মেনন দেব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আব্দুল লতিব, মুফতি আব্দুল সামাদ, মাষ্টার আব্দুল বাছিত, মাষ্টার মুহিবুর রহমান টুনু, মাওলানা আব্দুল গফুর সিদ্দিকি, শামছুল ইসলাম,আব্দুল মন্নান, মাষ্টার আলতাব আলী, সাইফুল ইসলাম, ডাঃ হাবীবুর রহমান জাহান , আজিজুর রহমান সুহেব, সংগঠনের ভাইস চেয়ারম্যান ইউসূফ খান, প্রচার সম্পাদক এনাম খান, মনি পাশা আব্দুল কাইয়ূম, জুবের আহমদ, বদরুল ইসলাম শাকির প্রমুখ।